মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত সেবা, ভোগান্তিতে রোগীরা

মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত সেবা, ভোগান্তিতে রোগীরা
মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত সেবা, ভোগান্তিতে রোগীরা
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটের কারণে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের কাজ শুরু হওয়ায় পরিত্যাক্ত আবাসিক কোয়াটারে চলছে চিকিৎসা কার্যক্রম । বদলি জনিত কারণে ডাক্তার সংকট তীব্র আকার ধারণ করেছে।

আজ রোববার সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায় , দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা সেবা নিতে হয়। ফলে চিকিৎসা না নিয়েই আনেক রোগীকে চলে যেতে হচ্ছে। মঠবাড়িয়ায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাথরঘাটা, বামনা, শরনখোলা উপজেলার প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকে। ২৩ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্ত সেই অনুযায়ী হাসপাতালের মেডিকেল অফিসারের ৩০টি পদের বিপরীতে অবাসিক মেডিকেল অফিসারসহ ৫/৬ জন চিকিৎসক কর্মরত আছেন। জুনিয়র কনসালটেন্ট সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, কার্ডিওলজি, চর্ম ও যৌন, এনেসস্থেসিষ্ট, শিশু ও চক্ষুসহ ২২টি চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। চিকিৎসক ছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছে মাএ ১ জন। এক্স-রে মেশিন পরিচালনার জন্য কোনো টেকনোলজিস্ট না থাকায় কতৃপক্ষ এক্স-রে মেসিনটি অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ফলে রোগীরা পড়ছে ভোগান্তিতে। তাছাড়া প্যাথলজি বিভাগের কর্মচারী না থাকায় রোগীদের পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে হাজারও রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন,  ডাক্তার সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যহত হচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আউটডোরে প্রতিদিন গড়ে ৬/৭ শত রোগীর চিকিৎসা দিতে হয়। আমাকে বাদে ৭ জন চিকিৎসকের মধ্যে ৩ জন নারী চিকিৎসক যাদের রাত্রীকালীন ডিউটি দেওয়া হয় না।

এর মধ্যে ৪ জন পুরুষ ডাক্তার রাত্রীকালিন ডিউটিসহ আউটডোর ও ইনডোরের দায়িত্ব পালন করে ৫০ শয্যা হাসপাতাল চালাতে হিমশিম খেতে হয়।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের কাজ শুরু হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীরা জরাজীর্ণ ভবনে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো কার্যক্রম পরিচালনা করা হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ