মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর মিলল শিক্ষকের লাশ

মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর মিলল শিক্ষকের লাশ
মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর মিলল শিক্ষকের লাশ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো: নাসির উদ্দিন আহম্মেদ(৬৮) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে শহরের কে এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মরহুম আবুল হাশেম হাওলাদারের ছেলে। নিহত স্কুল শিক্ষকের ছোট ভাই মো: গিয়াস উদ্দিন সাবেক বিআরডিবির মহা পরিচালক ছিলেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলোনির শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি।

তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। রোববার বিকেল ৪টার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার। এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে নিহত স্কুল শিক্ষকের ছেলে মো: রিয়াজ উদ্দিন বলেন, ‘গতকাল শনিবার সকাল ৯টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন।

আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশেহারা। বাবার মাথা থেতলানো ও রক্তাক্ত ছিলো। পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদঘাটন করবে।’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যু ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন