মঠবাড়িয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে।

সোমবার(১৩ জানুয়ারি) সকালে উপজেলা হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান প্রমুখ

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ