মঠাপুকুরে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রোকনুজ্জামান রুবেল মিঠাপুকুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার মোগলকোট মৌজায় প্রায় অর্ধশতাব্দীর পুরনো একটি সরকারি যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এর প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তার দাবিতে আজ মঙ্গলবার সকালে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রওশন আরা বেগমের মেয়ে উজালী বেগম অভিযোগ করেন, উপজেলার মোগলকোট মৌজায় তাদের যাতায়াতের একমাত্র রাস্তটি প্রায় ৫০ বছর ধরে সরকারিভাবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু স¤প্রতি স্থানীয় প্রভাবশালী দেলোয়ার, ছামছুল, বক্কর, মমিন, কাসেম, আলীম ও রশিদ গংরা গায়ের জোরে রাস্তাটি বন্ধ করে দিয়ে সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করে। এতে রওশন আরা বেগমের পরিবারসহ ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, এর আগে কয়েক দফায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি দখলমুক্ত করে দেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুনরায় রাস্তাটি বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। বর্তমানে সেখানে সরকারি বাধা উপেক্ষা করেই নির্মাণ কাজ চলছে। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে উজালী বেগম বলেন, “রাস্তা বন্ধ থাকায় আমি আজ অন্যের জমির আইল দিয়ে অতি কষ্টে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেলোয়ার গংরা শুধু আমাদের পথ বন্ধ করেনি, আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা যেকোনো সময় খুনের শিকার হতে পারি। আমরা প্রশাসনের কাছে বাঁচতে চাই। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন