ময়মনসিংহে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে বন্ধ করে দেয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার পর থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরণের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৪টা থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট) সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দূরদূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে কারা, কেন এ সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে মালিক-শ্রমিক উভয়পক্ষই কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম জানান, জেলা মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, এ বাস বন্ধের সিদ্ধান্ত এসেছে ঢাকা মহাখালী মালিক সমিতির পক্ষ থেকে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ