ময়মনসিংহে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য :
নিরাপদ কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরকারের কার্যকর উপস্থিতির বার্তা দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৬। “নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক; নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি একটি জাতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। বর্তমান কৃষিকে আরও নিরাপদ ও টেকসই করতে এবং কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে, যা খুব শিগগিরই মাঠে দৃশ্যমান হবে।
সভাপতির বক্তব্যে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেন,দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষাণীদের ভূমিকা অগ্রগণ্য। আপনাদের কারণেই বাংলাদেশ আজ টেকসই ও রপ্তানিযোগ্য কৃষির পথে হাঁটছে। তিনি আরও বলেন, কৃষি মেলা কৃষি উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। কৃষকদের নতুন প্রযুক্তি, আধুনিক ধারণা ও উন্নত কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করতে এ ধরনের মেলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ