সুমন ভট্টাচার্য:
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার)ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ ময়মনসিংহে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ আজিম উদ্দিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান এবং মহাসচিব আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগের সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ কৃষি ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগের মহাসচিব আয়েন উদ্দিন এবং বাংলাদেশ কৃষি ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার সভাপতি ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম