ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮.২২%

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮.২২%
ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাশের হার ৫৮.২২%
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ,

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বোর্ড ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ।

এবার ময়মনসিংহ বোর্ডে গড় পাশের হার ৫৮.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৩৫০ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ৪৩৮ জন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব ও বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ সাঈদুজ্জামান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

চেয়ারম্যান ড. শহীদুল্লাহ বলেন, “পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি। ফলাফলে পাশের হার কিছুটা কম হলেও আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামীতেও ভালো করবে। আগামী বছর থেকে শিক্ষার মান আরও উন্নয়নে বোর্ডের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং SMS-এর মাধ্যমে পাওয়া যাচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টরা ফলাফলের এই প্রবণতা বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ