সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ):
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানে দালালির অভিযোগে ১৮ জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাসপাতালে রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে অবস্থানরত দালাল চক্রের সদস্যদের হাতে-নাতে আটক করা হয়।
পরে আটককৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদেরকে ১ (এক) মাস থেকে ২ (দুই) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের হয়রানি রোধ ও সেবার মান বজায় রাখতে নিয়মিতভাবেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।