মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাংচুরও করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা চলাকালে দুর্বৃত্তরা গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে এবং ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশের টহল অব্যাহত রয়েছে। মাদারীপুর পুলিশ সুপার মো. নাঈমুল হাছান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম