মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‍্যাব

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‍্যাব
মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র‍্যাব
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র‍্যাবের মহপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ২ জনকে র‍্যাব ও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক।

মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র‍্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। তারপর মরদেহের ওপর চলে বর্বরতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বেশ আলোচনা সৃষ্টি করেছে।

এই ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

উক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল।

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ