মেলান্দহ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মেলান্দহ পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিন্নাতুল আরা।
সভায় তিনি বলেন, জনগণের চাহিদা ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবমুখী, স্বচ্ছ ও জনকল্যাণমূলক বাজেট প্রণয়ন করা হবে। পৌরবাসীর জীবনমান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত তুলে ধরেন। তাদের মতামত ও পরামর্শ আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে বলে জানানো হয়।
সভা শেষে মেলান্দহ পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ