মৌলভীবাজারে মনোনয়ন পেলেন লুৎফর রহমান কামালী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনে মনোনয়ন পেয়েছেন মাওলানা লুৎফর রহমান কামালী। রবিবার (১৭ আগষ্ট) ঢাকার মোহাম্মদপুরে হলি উম্মাহ মিলনায়তনে (আমীরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মেলনে ২য় ধাপের দলীয় প্রার্থী তালিকায় নির্বাচনী এলাকা মৌলভীবাজার সদর রাজনগর আসনে মাওলানা লুৎফর রহমান কামালীর নাম ঘোষণা করেন আমীরে মজলিস। মাওলানা লুৎফর রহমান কামালী বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় রিক্সা প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ