মশাহিদ আহমদ(মৌলভীবাজার):
মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোটারদের ভোট প্রদানে মৌলভীবাজারের ৪টি আসনে কাঙ্খিত ভূমিধস বিজয় পায় বিএনপি। জামানত বাজেয়াপ্ত হয়েছে মৌলভীবাজার-৩ ( সদর-রাজনগর) ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিস মনোনীত ঘড়ি মার্কা প্রতীকের আহমদ বিলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পর্টি মনোনীত, কাস্তে মার্কা প্রতীক এর প্রার্থী জহর লাল দত্তসহ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) , মৌলভীবাজার-২ (কুলাউড়া), ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল)-এর ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী, জাতীয় পর্টি, গণঅধিকার পরিষদ ও গণফ্রন্ট এর একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিজয়ীদের গত ১৩ ফেব্রুয়ারী-২০২৬ইং জাতীয় সংসদের নির্বাচনী এলাকাসমুহ হইতে, মৌলভীবাজার জেলায় মোট ৪টি সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত-সরকারি ভাবে গেজেট প্রকাশ করেছে সরকার।
২৩৫-মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী)- ধানের শীষ,নাসির উদ্দিন আহমেদ। তার প্রাপ্ত ভোট ৯৮২৮২। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১০৪৬৯, আর না ভোট পেয়েছে ৭৯৫২৭। তার নিকটতম প্রার্থী- জামায়াতের মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে তার প্রাপ্ত ভোট- ৮৩০১৩। ২৩৬- মৌলভীবাজার-২ (কুলাউড়া)- মোঃ শওকতুল ইসলাম, ধানের শীষ। তার প্রাপ্ত ভোট-৬৮৩৮১। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ৮৩৯৩০, আর না ভোট পেয়েছে ৬৭৯৩৫। ২৩৭- মৌলভীবাজার-৩(সদর-রাজনগর) নাসের রহমান, ধানের শীষ। তার প্রাপ্ত ভোট-১৫৬৭৫৭। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৩৩৯১৬, আর না ভোট পেয়েছে ৭৮৬৭১। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: সাহেদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোট ৫৩৪৫৮ ভোট। ২৩৭- মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর)- আসনে বিএনপির প্রার্থী এম নাসের রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১৫৬৭৫৭। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১৩৩৯১৬ ভোট আর না পেয়েছে ৭৮৬৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোট ৭৭৬৩৬। ২৩৮-মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ)- মোঃ মুজিবুর রহমান চৌধুরী, ধানের শীষ। তার প্রাপ্ত ভোট-১৭০৮৭৭। এই আসনে গণভোটে হ্যাঁ পেয়েছে ১২৭৪২৮, আর না ভোট পেয়েছে-১০৭৬৩৩। নিকটতম প্রতিদ্ব›িদ্ব জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী শেখ নুরে আলম হামিদী ছিলেন। দেওয়াল ঘড়ি প্রতীকে তার প্রাপ্ত ভোট-৫০২০৪। জেলায় ৪টি আসনে প্রতিদ্ব›িদ্বতা করেন ২৪ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন- ১৬ লক্ষ ১৪ হাজার ৯ শ ৩৬ জন। জেলায় ভোট কেন্দ্র ছিলো- ৫৫৮টি। মোট ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোষ্টাল ভোট রেজিষ্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭শ ৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌছায় ১৬৮৬২ ভোট। বাতিল হয় ১৪৬৪ ভোট। #