মৌলভীবাজার প্রতিনিধি :
প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি : ২৬৯) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার শহরের অভিজাত “ওয়েস্টার্ন রেস্টুরেন্ট” এর হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : মশাহিদ আহমদ ও সহ-সভাপতি পিন্টু দেবনাথ এর যৌত্র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ইফতার শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম