রংপুরে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: মোবাইল ও ডিভাইস জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু (রংপুর)
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) রাতে সদর উপজেলার শিবের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত বেশ কিছু স্মার্টফোন ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি চৌকস টিম কোতয়ালী থানার হরিদেবপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১০টার দিকে মোস্তফা কামালের চায়ের দোকানের ভেতরে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশামত হরকলি এলাকার, তৈয়ব আলীর ছেলে নুরুন্নবী ইসলাম তপু (২৫), মহাদেবপুর তেলীপাড়া গ্রামের মেহের আলীর ছেলে রবিউল ইসলাম (২৫), বতিরামপুর গ্রামের, মোঃ মহুবাত আলী ছেলে মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দকৃত ডিভাইস যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার পোর্টাল ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। তারা ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অসংখ্য ‘নগদ’ ও ‘বিকাশ’ অ্যাকাউন্ট খুলে অবৈধ অর্থ লেনদেন এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারের সময় তাদের মোবাইলে জুয়ার ওয়েবসাইটগুলো লগ-ইন অবস্থায় পাওয়া যায়।

রংপুর জেলা ডিবি পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-০৩, তারিখ: ০৫/০৩/২০২৬ খ্রি.)।

রংপুর জেলা ডিবি কর্মকর্তারা জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন