আহমদ বিলাল খান :
রাঙ্গামাটির জুরাছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক যুবক গ্রেফতার করা হয়েছে। এসময় মোঃ আমজাত আলী (৫০) নামে এক যুবককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি কক্ষবিশিষ্ট ঘরে এ অভিযান পরিচালিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে জুরাছড়ি থানার একটি চৌকস দল অভিযানটি বাস্তবায়ন করেন। অভিযানে এসআই মোঃ আবু তালেবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। #