রাসূল (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

রাসূল (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃআবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া কলেজের শিক্ষক আবু সালেহ মোঃ আল আমিন।

সভায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক ফয়েজ মোল্লা, সামসুর রহমান, ছাত্র রিফাত হাসান, শাহা আলী, হৃদয় মিয়া, পাভেল আহম্মেদ, বিল্লাল হোসেন, ছাত্রী তন্নী আক্তার, খাদিজা সুলতানা, আঁখি আক্তার প্রমুখ।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুড়াপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ

ভারতে রাসূল (সা:) ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ