রূপগঞ্জে ডাকাতির চেষ্টাকালে দুই যুবক গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতনিধিঃ

ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় সৌদী প্রবাসীর গাড়ীতে ডাকাতির সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । শনিবার ৫/৬ সদস্যের এক দল ডাকাত নরসিংদীগামী প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। এসময় তাদের একজন ৯৯৯ এ কল দিলে দ্রæত রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে। এসময় ডকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে কিশোরগঞ্জ সদরের মৃত ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরিবাড়ি গ্রামের জিয়া হোসেনের ছেলে মোহাম্মদ রিপন(২৭)। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ