রূপগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্চেদ  অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৭,শ ফিট পাইপ জব্দ করা হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম,প্রকৌ.সৈয়দ তাফহিম , উপ-সহপ্রকৌ. শাহীনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ