রূপগঞ্জে ভেজাল ওষধ বিক্রির প্রতিবাদে জনসচেতনতামূলক সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঔষধ ও কসমেটিকস আইন – ২০২৩ অনুযায়ী নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োাটিক ঔষধ বিক্রয়ের প্রতিবাদে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেডি স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ঔষধ প্রশাসন নারায়ণগঞ্জ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ী কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন মোঃ ইমরান উপ-পরিচালক ঔষধ প্রশাসন ঢাকা।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মোঃ সাইফুল্লাহ মামুন, মেডি স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, ডাক্তার মো.সেলিম মোল্লা, মীর শফিকুল ইসলামসহ ভুলতা গাউছিয়ার শতাধিক ঔষধ ব্যবসায়ী। সভায় বক্তাগণ নকল ও ভেজাল ঔষধ বিক্রয়ের প্রতিবাদ জানান এবং এ ধরনের কাজ থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন