মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ) :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই সফল অভিযান পরিচালনা করে।
আটককৃত দুই সন্ত্রাসী হলেনঃ-গোলাকান্দাল ও ভুলতা এলাকা হারুন মিয়ার ছেলে কাওসার(২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)। সেনাবাহিনী জানায় তারা উভয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অপরাধী। অভিযান চলাকালীন সন্ত্রাসীদের কাজ থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ১টি পিস্তল ও ১টি পিস্তলের ম্যাগাজিন,২টি ওয়ান শুটার গান,১টি ডামি পিস্তল,১ রাউন্ড তাজা গুলি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন,সেনাবাহিনীর একটি চৌকস দল রাতে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অত্যন্ত সফল একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে তারা দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: অপরাধ সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, প্রশাসনিক সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ