রূপগঞ্জে ৮’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে ৮’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ৮’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মাসুদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার  মোগড়াকুল ,নোয়াপাড়া ও বিশ্ব রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময়  প্রায় ২ কিলোমিটার বিস্তৃত  ৬০০ বাড়ির ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়  ১’শ ফুট পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো পুনরায় সিলগালা করে দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, ,উপব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলাসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ