মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বার্ষিক আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর শনিবার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মুন্না খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সাংবাদিক মীর শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল, দৈনিক আজকের বাংলা’র প্রকাশক ও সম্পাদক শেখ সুমন আহম্মেদ, সাংবাদিক এনামুল হক, মোঃ আবু কাওছার মিঠু ,শরিফ ভুঁইয়া,এস এম আবু কাউসার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নিজাম উদ্দিন আহম্মেদ, মনজুর এলাহী, এআর ইব্রাহীম, টি.আই.আরিফ, নওয়াব ভুঁইয়া, মিজানুর রহমান, অনুপম হাসান ফরিদ,, রাসেল মোল্লা, এনবি আকাশ, সোহেল কবির, রোমান মিয়া, মোমেন মিয়া, শাহিন মিয়া, রনি আহম্মেদ, রিপন পাল, ফাহিম বাদশা, সাজেন আনান রহমান, এনএএন টিভির সাংবাদিক গোলাম মোস্তফা সাগর, সাংবাদিক হাবিবুল্লাহ মীর, বিএম আবুল হাসনাত বাপ্পী, ফাহিম ইসলাম, সোহরাব হোসেন সাজিদ ও এস এম রনি, নূর নবী। পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ