শর্ত মেনে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

শর্ত মেনে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

 

নিজস্ব প্রতিবেদকঃ আর্থিকখাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে ১২ সেপ্টেম্বর প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেয় সরকার। দুই কিস্তিতে ৫০ কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

 

হুসনে আরা শিখা বলেন, বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বঠক শেষে আমাদের এ কথা জানান। এরমধ্যে, পলিসি বেইজড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ ব্যাংক। ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথাও জানান।

 

ঋণ পেতে ৩টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতেই হবে।

 

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ