শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে’র স্কুলিং মডেল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও জটিলতা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় ৪৫ মিনিট অবরোধ করার পর সড়কটি থেকে সরে গেছে পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর রাজধানীর এই ব্যস্ততম মোড়ে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে। এতে কলেজগুলোর ঐতিহ্য বিনষ্ট হবে।
এদিন বেলা ১১টার পর প্রথমে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ