অনলাইন ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের পাঁচটি থামিয়েছেন শুল্ক আরোপের হুমকি দিয়ে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ (লাখ লাখ কোটি ডলার) আয় করছে; যা তার কথায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে। রোববার (২৩ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি। তিনি লেখেন, ‘আমরা বাইরের দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি থামিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে-যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।
এছাড়া প‚র্বস‚রি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তার কথায় ‘স্লিপি জো বাইডেন’-এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল।
ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।’
তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ অবস্থায় রয়েছে। তার কথায়, এর পেছনের ম‚ল কারণগুলো হলো, ‘নভেম্বর ৫’, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ‘শুল্ক’। #
- দৈনিক আমাদের কণ্ঠ: আন্তর্জাতিক সাংবাদ, প্রকাশিত সংবাদ, বিশ্ব সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম