শেখ হাসিনার বিচার হবে -মোঃ নাহিদ ইসলাম

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বস্তরে জনগণের ভূমিকা ছিল অপরিসীম। সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রসারিত করা জরুরি। এতে আন্দোলনের নানান ধরনের করুন কাহিনী বেরিয়ে আসবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীনস্থ এর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনে বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত অসচ্ছল সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরো বলেন, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেছে সে তথ্য বেরিয়ে আসবে। অপরদিকে যারা ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করা যাবে। তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ যারা সহযোগিতা করেছে তাদের ও বিচার হবে। অনুষ্ঠানের শুরুতে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই শহীদ ও আহত সাংবাদিক এবং অসচ্ছল সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নাহিদ ইসলাম উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, বিশেষ অতিথি সচিব মাহবুবা ফারজানা তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, জুলাই ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ সহ প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ