মোঃ সেলিম, শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ঘোষিত লকডাউনের কোনো প্রভাব পড়েনি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন ও দূর পাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জনজীবন ছিল স্বাভাবিক, খুলেছে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। শুধু সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, পণ্য পরিবহন এবং লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
ঊৃহস্পতিবার (১৩ নভেম্বর) শ্রীপুরের কোথাও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের কোনো কর্মসূচি দেখা যায়নি। লকডাউনকে কেন্দ্র করে শ্রীপুরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শ্রীপুরের প্রতিটি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। গতকাল রাত থেকেই সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে।
লকডাউনকে কেন্দ্র করে ভোর থেকে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে। জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল মোহড়া দিয়ে আওয়ামী লীগ বিরোধী ¯েøাগান দেয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ