শ্রীপুরে অটো চালকদের বিক্ষোভ দুর্ভোগে যাত্রীরা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর ঃ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে অটো চালকেরা। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে সকালে অফিসগামী এবং পোশাক কারখানার যাত্রীরা দুর্ভোগে পড়ে। অনেকে পায়ে হেঁটে অফিসে রওনা দিতে দেখা গেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল পৌণে ৮টা থেকে ৯টা ৪৭ মিনিট পর্যন্ত দুই ঘন্টা ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরান বাজার (তুলা গবেষনা কেন্দ্র) এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, অটো চালক এবং পুলিশের সাথে কথা বলে সড়কে বিক্ষোভ করে অবরোধের ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়কের তুলা গবেষনা কেন্দ্রের সামনে হাইওয়ে পুলিশের এক সদস্য দায়িত্ব পালন করছিলেন। এসময় এক অটো চালক বিল্লাল হোসেন মহাসড়ক পার হওয়ার সময় পুলিশ দেখে দ্রæত চলে যাওয়ার চেষ্টা করলে পড়ে গিয়ে কপালে আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। আরেক প্রতক্ষ্যদর্শী স্থানীয় পোশাক শ্রমিক রেজউল মিয়া বলেন, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। হাইওয়ে পুলিশ মহাসড়কের পুরান বাজার তুলা গবেষনা কেন্দ্রের সামনে ইউটার্নে দায়িত্ব পালন করছিল। দ্রæত গতির একটি অটো মহাসড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ সড়কে পুলিশ দেখে ওই চালক বিল্লাল হোসেন ইউটার্ন নিয়ে দ্রæত চলে যাওয়ার চেষ্টা করলে অটো উল্টে সড়কে পড়ে গেলে ওই চালক কপালে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়।
অটো চালকেরা জানান, তাদের সহকর্মী অটো চালক বিল্লাল হোসেন মহাসড়ক পার হচ্ছিল। এসময় মহাসড়কের তুলা গবেষনা কেন্দ্রের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য অটো চালককে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই পুলিশ সদস্য অটো চালকের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে আশপাশে থাকা অটো চালকেরা ঘটনাস্থলে এসে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে চালক ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও নেতৃবৃন্দ অটো চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুই ঘন্টা পর সকাল ১০ টার দিকে যানবাহন চালাচল স্বাভবিক হয়। আহত অটো চালককে তাদের সহকর্মীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আমাদের গাড়ীর সাথে লেগে একটি অটো মহাসড়কে উল্টে গিয়েছিল। এ ঘটনায় সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিল আটো চালকেরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ