শ্রীপুরে শিক্ষক ও ছাত্রদল নেতাসহ তিনজনকে পিটিয়ে আহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করার জেরে পথরোধ করে শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতাসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় হামলাকারীরা তাদের কাছ থেকে ৯৫ হাজার টাকা এবং মুঠোফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওইদিন রাতেই ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ জনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহত সোহেল সরকার। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুর বারিক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া (আশা ব্যাংকের সামনে) গ্রামের হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আব্দুল আওয়ালের ছেলে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল সরকার (৩৫), আব্দুল আজিজের ছেলে শিক্ষক এনামুল হক (৩৫) এবং তাদের সাথে থাকা মোখলেছুর রহমানের ছেলে আল আমিন (৩৫)। স্থানীয়দের সহযোগীতায় স্বজনেরা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরে ।
আহত সোহেল সরকার জানান, ঘটনার দিন রাত সাড়ে ৭টার দিকে তিনিসহ তার সহযোগী এনামুল হক, আল আমিন বরমী বাজার থেকে অটোরিক্সায় মাইজপাড়া গ্রামে শ^শুর বাড়ী যাচ্ছিল। কোষাদিয়া আশা ব্যাংকের সামনে পৌছলে হামলাকারীরা তাদের অটোরিক্সার গতিরোধ করে জিজ্ঞাসা করে তোরা কোথায় যাস? কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত ও তাদের সহযোগীরা মুূখ বেঁধে অটোরিক্সা চারপাশ ঘিরে তাদের মরধর করে। একপর্যায়ে তারিফ তার কোমর থেকে পিস্তল বের করে শিক্ষক এনামুল হকের মাথায় ঠিকিয়ে বলে তোকে কোথায় গুলি করবো পায়ে, বুকে না মাথায়? তোর কাছে যা আছে দিয়ে দে, নইলে তোকে গুলি করে মারবো। হামলাকারীরা তাদের কাছ থেকে ৯৫ হাজার টাকা এবং মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে পাশের নয়নের রিক্সা গ্যারেজ থেকে লোহার রড, জিআই পাইপ ও হেমার এনে পিটিয়ে মারাতœক আহত করে। আমাদের চিৎকার শুনে পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়া চলে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুর বারিক বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ