শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২। বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিং-এর দ্বিতীয় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো সেবা এখন আরও সহজে পাওয়া যাবে এই সেবা কেন্দ্র থেকে। সরকারি নির্ধারিত নির্দিষ্ট ফি এর বিনিময়ে জনগণ সঠিকভাবে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, শ্রীমঙ্গল ভূমি অফিসের নাজির মো: আব্দুল বাছির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সাধারণ সেবা প্রত্যাশীরা এ সময় উপস্থিত ছিলেন । #