সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও  মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে  সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির,যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক ।

 

এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,দৈনিক জনকন্ঠের সাংবাদিক ফারুক, আজকের পত্রিকা ও ৭১ টিভির সাংবাদিক শেখ ফরিদ,সাংবাদিক মোকাররম মামুন, দৈনিক খবরের কাগজের, মোহাম্মদ সালাউদ্দিন আমাদের কন্ঠ, সাংবাদিক ইমরান হোসেন, দৈনিক বাংলাদেশের খবরের সাংবাদিক সজীব হোসেন,ভোরের পাতার সাংবাদিক মশিউর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার  ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ