সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক কারবারি আটক  

সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক কারবারি আটক  
সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক কারবারি আটক  
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় ১’শ ৪০ পিস ইয়াবাসহ জালাল ঢালী (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ডিবি।  রোববার সকাল ৯ টার দিকে সদরের আলিপুর নাথপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়।আটককৃত জালাল ঢালী  সদরের শিমুল বাড়িয়া গ্রামের খোকন ঢালীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এসআই সাহিদুল আলম ও এসআই মোঃ আনিছুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলিপুর নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ