সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম ঃ
সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে ক্ষেতের ঘেরার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার (৩১ জাুয়ারী) সকালে তার নিজ ক্ষেতে টমেটো তুলতে গিয়েছিল মনিরুল। এসময় অসাবধানতা বশত ঘেরার সাথে পা আটকে যায় মনিরুলের। তাকে বাঁচাতে গিয়ে পাশ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই ঘটনাস্থলে মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বিদ্যুৎস্পৃষ্ট দুইজন মারা গেছে শুনেছি। আমাদের অফিসাররা ঘটনাস্থলে। তদন্ত করে তারপর বলা যাবে কিভাবে মারা গেছেন। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ