সাতক্ষীরায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাবেক সমাজ সেবা কর্মকর্তা ও বর্তমান বাগেরহাট জেলার সমাজসেবা অফিসের প্রাবেশন কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে প্রতিবন্ধী ভিক্ষুক আলমগীর কবিরের নামে ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের আবুল কাশেমের পঙ্গু প্রতিবন্ধী ছেলে আলমগীর তার বরাদ্দ কৃত টাকা ফেরত এবং দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিচারের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের পরিচালক শাহাজাহান আলী রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ৩ ঘন্টা ব্যাপী কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্ত শেষে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের পরিচালক শাহজাহান আলী সাংবাদিকদের জানান আমি প্রাথমিক ভাবে ঘটনাস্থলে এসে অভিযোগের বিষয়টি জানতে পারি। তদন্ত কমিটির মাধ্যমে প্রমাণিত হলে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ