আক্তারুল ইসলাম :
সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে ৭০ বোতল করেক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম শংকর মন্ডল(৩৫)। তার গ্রামের বাড়ি তালা উপজেলার বলরামপুর গ্রামে। বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা কওে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন শংকর মন্ডলকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল ঊংশঁভ এবং ২০ বোতল ডরহপবৎবী কোডিন সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক শংকর মন্ডলের দেওয়া তথ্য অনুযায়ী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। মোটরসাইকেলের ফিল্টারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ১০ বোতল ডরহপবৎবী সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপ জব্দ করে র্যাব। র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকগুলোর লেবেলে জী ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ্ ঞৎরঢ়ৎড়ষরফরহব ঐুফৎড়পযষড়ৎরফবউপাদানের উল্লেখ রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শংকর মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #