আক্তারুল ইসলাম(সাতক্ষীরা):
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি’র মনোনয়ন দেওয়াকে ঘিরে তীব্র উত্তেজনা ও ২ গ্রæপে বিভক্ত হয়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত ২ নভেম্বর বিএনপি’র দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই ২ গ্রæপে বিভক্ত হয়ে মনোনয়ন পাওয়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের নাম ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিএনপির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শহিদুল আলম গ্রæপের মধ্যে দ্ব›দ্ব ও ক্ষোভ চরম আকার ধারণ করেছে।
প্রার্থী ঘোষণার পর পরই কালিগঞ্জ-আশাশুনি উপজেলা জুড়ে ২ নভেম্বর রাত থেকে ডাঃ শহিদুল আলম পন্থীদের মধ্যে ক্ষোভে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ছড়িয়ে পড়ে। সেখান থেকে টানা ১০ দিন ধরে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি নেতাকর্মী, সমর্থক ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সর্বস্তরের জনগণ কালীগঞ্জ -আশাশুনি উপজেলার সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে।
ঐ সময় বিক্ষোভ কারীরা রাস্তায় এসে ¯েøাগান দিয়ে থাকেন। গরিবের ডাঃ শহিদুল আলম ভাইকে চাই, জনগণের প্রার্থী চাই। তারা কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাঃ শহিদুল আলম কে পুনরায় মনোনয়নের দাবী জানান। এ বিক্ষোভ আন্দোলনে কালিগঞ্জ- শ্যামনগর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে এলাকায় জনদুর্ভোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে কাজী আলাউদ্দিনের নেতাকর্মী সমর্থকরা দলীয় প্রতীক ধানের শীষ হাতে আনন্দ মিছিল করে বিএনপি’র সিদ্ধান্তকে স্বাগত জানান। মিছিল গণসংযোগে সহ তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ সহ বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছেন। ঐ সময় বক্তারা বলছেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আলাউদ্দিন ভাই দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে আছেন। তিনিই আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা। বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। আমি এই আসন বিএনপিকে উপহার দিতে চাই কর্মীদের আবেগ আছে। কেউ আমাকে ভালবাসে আবার কেউ ডাঃ শহিদুল আলমকে ভালবাসেন। কিন্তু আমরা সবাই একই দলের মানুষ। এই গ্রæপিং বিভাজন শীঘ্রই মিটে যাবে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ