সাতদিনের রিমান্ডে সালমান এফ রহমান

সাতদিনের রিমান্ডে সালমান এফ রহমান
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কন্ঠ প্রতিবেদকঃ

ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টার অভিযোগে ঢাকার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও  উপদেষ্টা সালমান এফ রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা সিএমএম আদালত।

বুধবার (২ অক্টোবর) কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ঢাকার নবাবগঞ্জ ও দোহারের পৃথক দুই হত্যা মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে সালমানের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে নবাবগঞ্জের মামলায় চার ও দোহারের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ