শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):
গাইবান্ধার সাদুল্লাপুরে দাম্পত্য জীবনের কলহের জের ধরে স্ত্রী শারমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মুখমন্ডলসহ শরিরের বিভিন্ন স্থানে গরম রডের ছ্যাঁকা ও ধারালো অস্ত্র দিয়ে পায়ের গোড়ালি কেটে দিয়েছেন স্বামী। এ ঘটনায় গৃহবধূর মা সুফিয়া বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি এজহার দাখিল করছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ছোট দাউদপুর গ্রামের সাদা মিয়ার ছেলের সাথে ৪ বছর আগে একই উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে ওই গৃহবধূর উপর অমানুষিক নির্যাতন করে আসছে স্বামী আলমগীর মিয়া।
ঘটনার দিন গত সোমবার (১০ নভেম্বর) সকালে খবার নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাত জাল দেয়া লোহার রড গরম করে মুখমন্ডলসহ শরিরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা এবং ধানকাটা কাস্তে দিয়ে পায়ের গোড়ালি কেটে দেয় নিষ্ঠুর স্বামী। এতে রক্তক্ষরণ হলে জ্ঞান হারিয়ে ফেলে শারমিন। মৃত ভেবে পালিয়ে যায় ঘাতক স্বামী। দুপুরে স্থানীয়রা গ্রাম পুলিশের সহায়তায় তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার বলেন,” এ ব্যাপারে একটি এজাহার পেয়েছি। ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তকারী কর্মকর্তা কে পাঠানো হয়েছিল।মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ