সামাজিক আধিপত্য বিস্তারের জেড়ে কৃষককে কুপিয়ে জখম

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ):

ঝিনাইদহ সদর উপজেলার ফুলসন্ধি ইউনিয়নের মাড়ন্দী বন কুমড়াপাড়ায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আকিদুল বিশ্বাস (৫০) নামের এক কৃষককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন আকিদুল ।

পথিমধ্যে একদল সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে সে সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে ডাক্তার রেফার্ড করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আকিদুল মাড়ন্দী বনকুমড়া গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে।

জানা যায়, মাড়ন্দী বনকুমড়া পাড়ায় দীর্ঘদিন ধরে রাজ্জাক বিশ্বাস ও ইমরোজ গ্রুপের  মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বেশ কিছুদিন আগে ইউনিয়নের টিকারী বাজারে রাজ্জাক গ্রুপের  মিঠুকে এলোপাতাড়ি মারধর করে, তারাই আবার শনিবার রাতে একই গ্রুপের  আকিদুলকে কুপিয়ে জখম করেছে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শোনার পর আমি ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়েছিলাম । তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ