সিংগাইরে মাদকবিরোধী সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রুহুল আমিন(সিংগাইর) মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সিজন মৃধার উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শরিফ হোসেন মৃধার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সিংগাইর উপজেলা, শায়েস্তা ও চান্দহর ও জামির্ত্তা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদক নির্মূলে সিংগাইর থানার সকল কর্মকর্তা এলাকাবাসীকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভা শেষে একটি মাদকবিরোধী মিছিল বের হয়ে সরাইল বাজার মাঠ হতে শায়েস্তা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ