নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার পিসইয়াবাসহ মো: তুরান মিয়া নামে এক মাদক কারবােির গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৬ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১০ টায় জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার কৃত তুরান মিয়া (৫২) মাগুরা জেলার সদর থানার মাগুরা সদর হসপিটাল এলাকার মৃত সাঈদ মিয়ার পুত্র।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক জনাব হুমায়ন কবির খন্দকারের সার্বিক তত্ত¡াবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম রাত প্রায় ১০:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ তুরান মিয়া (৫২) কে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম