সোনারগাঁওয়ে অবহিতিকরণ সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁ) ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ প্রমুখ। সভায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ