সোনারগাঁয়ে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ সোমবার থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ জন্মোৎসবের আয়োজন করেছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।
সোমবার বিকেলে ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাখাওয়াত হোসেন। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে শিল্পচার্যের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, শখের হাঁড়িসহ নানা হস্তশিল্পের ১৭টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এ উৎসব। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রæপে বাংলাদেশের লোককারু শিল্প বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে অনুষ্ঠিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ