সোনারগাঁ পৌরসভায় ফুটবলের ব্যাপক শোডাউন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও):
সোনারগাঁ উপজেলা পৌরসভা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন এর পক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়নের নেতৃত্বে ব্যাপক শোডাউন করা হয়েছে। রবিবার বিকেলে সোনারগাঁ পৌর সভার তাজপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গিয়াসউদ্দিন এর ফুটবল প্রতীকে মিছিল বের হয়। এ সময় মিছিলে অসংখ্য নারী সমর্থক অংশ নেন।
বাদ্য বাজনা বাজিয়ে ফুটবলের পক্ষে ভোট চেয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানাম বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সফিকুল ইসলাম নয়ন, এডভোকেট সাদ্দাম হোসেন, জোবায়ের হোসেন সৈকত, মো. আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মনির হোসেন, আবেদ মিয়া, মোঃ নাহিম, মোজাম্মেল হোসেন প্রমূখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন