বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু (৫৫)কে গেপ্তার করেছে সিআইডি। সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সোমবার দিবাগত গভীর রাতে তাকে তার নিজ এলাকা নারিন্দা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিনও সূত্রাপুর থানায় আরো একটি রুজু করেন। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। খবর-বিজ্ঞপ্তি।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, অপরাধ সংবাদ, জাতীয় সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ