হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবু ফারেজ জুয়েল। সে আবেদনের শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদন শুনানি করেন। শুনানি শেষে এ মামলায় হাজী সেলিম ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন সিকদার। এ ঘটনায় গত ২১ জানুয়ারি ইকবাল মজুমদার তৌহিদ নামে একজন বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ