মোঃ সুমন হোসেন(বরিশাল):
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সমাজ সচেতন ছাত্রনেতা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও আন্দোলন চলছে। হত্যা প্রতিকার এবং দোষীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ঝালকাঠি জেলা থেকে শুরু করে সারাদেশে জনজাগরণ দেখা যাচ্ছে। আন্দোলনের কেন্দ্রবিন্দু ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে ছাত্র-জনতা বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ যাতায়াতে সমস্যায় পড়ে। ছাত্র – জনতার দাবি,হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও বিচার। প্রতিবাদ না মেনে চললে আন্দোলন জোরদার হবে। সরকারি কর্তৃপক্ষ যেন তাদের দাবিতে সরাসরি প্রতিক্রিয়া জানান।
ঝালকাঠি গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর বলেন,শরিফ ওসমান হাদির হত্যাকন্ড দেশের জন্য লজ্জাজনক। আমরা দাবি জানাচ্ছি, দোষীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, তবে দৃঢ়। ছাত্রদলের নেতা রাইয়ান বিন কামাল বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদের দাবি পূরণ করবে না, ততক্ষণ অবরোধ ও আন্দোলন চলবে। আমরা আমাদের ভাইকে হত্যার প্রতিশোধ চাই না, আমরা চাই বিচার। হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন কারীরা আরও বড় কর্মসূচির হুমকি দিচ্ছে।
উল্লেখ্য-শহীদ শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টন এলাকায় মোটর সাইকেল বাহী দুর্বৃত্তদের গুলির শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর ঝালকাঠি ও দেশব্যাপী ছাত্র-জনতার বিক্ষোভ শুরু হয়। #
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ