হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী
হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনা

বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে স্বামী তৈয়ব হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। বেগম। রোববাব উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলেহের জেরে তৈয়ব হোসেন ও সাজেদার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন তৈয়ব। ঘটনার দিন পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছেন সাজেদা বেগম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যান এক ব্যক্তি। পরে নিহত সাজেদার মেয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান বলেন, ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ-সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন